বুধবার, ২ আগস্ট, ২০১৭

Mobile Servicing Training Courses -11 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-১১]

আসসালামু আলাইকুম ।সবাই কেমন আছেন ? আজ আবার আপনাদের সামনে হাজির হলাম মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স এর নতুন আরেকটি টিউন নিয়ে ।  আজ মোবাইলের চার্জিং সমাধান কি ভাবে করা যায় তার প্রাথমিক আলোচনা করব ।তা হলে চলুন শুরু করি ।
Charging Solution
Any Mobile(Basic)
1.   সর্বপ্রথম চেক করব চার্জার ভাল আছে কি না ।যদি ভাল থাকে তাহলে ৬-৮v দেখাবে ।
2.   এরপর চেক করব চার্জিং কানেক্টর ।ময়লা বা মরিচা আছে কি না,যদি থাকে তাহলে ভাল করে পরিস্কার করব ।
3.   ভাঙ্গা বা নষ্ট থাকলে পরিবর্তন করব ।
4.   ভাল থাকলে চার্জারের সমান ভোল্টেজ দেখাবে ।
5.   এরপর চেক করব ব্যাটারী (অনেক সময় ব্যাটারীর ভোল্টেজ ও এম্পিয়ার ঠিক দেখাবে কিন্তু তারপর ও ব্যাটারী চার্জ নেয় না,এক্ষেত্রে একটি ভাল ব্যাটারী দিয়ে টেস্ট করতে হবে) ।
6.   ব্যাটারীতে যদি এম্পিয়ার না থাকে তাহলে কুইক চার্জ দিয়ে নিতে হবে ।
7.   এরপর চেক করব ব্যাটারী কানেক্টর ।
8.   সেটে চার্জার লাগানো অবস্থায় ব্যাটারীর কানেক্টরে ব্যাটারীর সমান পরিনাম ভোল্টেজ পাওয়া যায় কি না ,সামান্য কমবেশি হতে পারে ।
9.   যদি ঠিক থাকে তাহলে সেটটিকে ভাল করে ওয়াশ করে টেবিল লেম্প এ দিয়ে হিট দিব ।
বিঃদ্রঃ সেট খোলা, ফিটিং ও সকল কাজ নিজ দায়িত্তে করবেন ।কোন ক্ষতি হলে লেখক কোন ভাবে দায়ি থাকবেনা ।
phone :01742603546

Mobile Servicing Training Courses -10 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-১০]

আসসালামু আলাইকুন আবার আপনাদের সামনে আমি হাজির হলাম মোবাইল ট্রেনিং এর ১০তম টিউন নিয়ে ।কথা না বাড়িয়ে চলুন  শুরু করি-

Power Solution

Any Mobile(basic)

  • সর্বপ্রথম ব্যাটারী চেক করব ।
  • ব্যাটারীতে ভোল্টেজ ও এম্পিয়ার আছে কি না চেক করব,যদি না থাকে তাহলে কুইক চার্জার দিয়ে চার্জ দিব ।
  • ময়লা বা মরিচা থাকলে থিনার বা সিরিজ পেপার দিয়ে  পরিস্কার করব ।
  • এরপর চেক করব ব্যাটারী কানেক্টর ।
  • ব্যাটারী কানেক্টরে যদি ময়লা বা মরিচা থাকে তাহলে সিরিজ পেপার দিয়ে ভালবাবে পরিস্কার করব ।
  • ব্যাটারীর সাথে কানেক্টরের সংযোগ পাই কিনা দেখেনিব,সেই সাথে মিটার দিয়ে ব্যাটারী কানেক্টরটি চেক করব ।যদি সেট ভাল থাকে তাহলে এক পাশে মান দেখাবে ।যদি উভয় পাশে মান দেখাই বা 0hm দেখাই তা হলে বুঝব সেটটি শর্ট আছে ।
  • যদি শর্ট পাওয়া যাই তাহলে সম্পুর্ন মাদার বোর্ডটি থিনার দিয়ে ভাল করে পরিস্কার করব এবং টেবিল ল্যাম্প দিয়ে ১ থেকে ২ ঘন্টা হিট দিব ।
  • এরপরও যদি শর্ট না যায় তাহলে ব্যাটারী ও চার্জার লাগানো অবস্থায় সেট অন করার চেস্টা করব ।
  • তারপর দেখব সেটের কোন অংশ গরম হয় কিনা । যেই খানে গরম হবে বুঝতে হবে শর্টটি সে খানেই ।এক্ষেত্রে ভালবাবে দেখতে হবে কোন পার্টসটি বা কোন আইসি টি গরম ।যে পার্টস বা আইসিটি গরম হবে বুঝতে হবে সেটির মাঝেই শর্ট ।সেইক্ষেত্রে ঐ পার্টস বা আইসিটি উঠিয়ে ফেলতে হবে,এবং পরিস্কার করে আবার লাগাব ।অতঃপর সেট শর্ট আছে কি না দেখব ।যদি সেট শর্ট থাকে তাহলে ঐ পার্টস বা আইসিটি পরিবর্তন করব ।

বিঃদ্রঃ সেট খোলা, ফিটিং ও সকল কাজ নিজ দায়িত্তে করবেন ।কোন ক্ষতি হলে লেখক কোন ভাবে দায়ি থাকবেনা 

Mobile Servicing Training Courses -9 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৯]

আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হলাম মোবাইল সার্ভিসিং এর ৯ম ও মোবাইল সেকশন এর শেষ তম পর্ব নিয়ে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি -

Power Section:

Power section সাধারনত Battery বা Charging connector এর পাশে থাকে। পাওয়ার সেকশন এর পার্টস গুলো,যেমন-Capacitor,Diode,Resistor ইত্যাদি parts গুলো সাধারনত অন্যান্য সেকশন এর পার্টস থেকে একটু বেশি বড় বড় হয়ে থাকে।
Power section এর যে সকল parts বা Ic থাকে তার মাঝে উল্লেখ করা যায়-
  • Power Ic
  • R.T.C
  • Charging Ic
  • Baek-up Battary
  • Charging Resistor
  • Filtaring Capacitor
  • Charging Diode
  • U.E.M Ic

Power Ic:

চেনার উপাই ইহাঃ- দেখতে সাধারনত বর্গাকার এবং কালো রঙ বিশিষ্ট। power ic এর চারপাশে সাধারনত প্রচুর কেপাসিটর,রেজিস্টর থাকে। তবে কিছু কিছু সেট এ পাওয়ার আইসি যে কোন আকারের হতে পারে। আবার কোন কোন সেট এ পাওয়ার আইসির চারপাশে কোন পার্টস থাকে না।
চিত্র পাওয়ার আইসি

পাওয়ার আইসির কাজঃ-Battary থেকে 3.6v নিয়ে সম্পুর্ণ মাদার বোর্ডে Voltage সরবারাহ করাই power ic এর কাজ।
নষ্ট হলে বুঝার উপায়ঃ-Avometer selector Dcv10 এ রাখতে হবে,on/off সুইচ এ যদি কোন Voltage না পাওয়া যায় তাহলে বুঝতে হবে power Ic খারাপ। ইহা Unsolder অথবা নষ্ট হয়ে গেলে সেট এ পাওয়ার আসবে না।

R.T.C:-

R.T.C (Real Time Clack Crystal) ইহা দেখতে সাধারনত আয়তকার এবং কালো রং এর হয়ে থাকে। চার পিন বিশিষ্ট হয়ে থাকে,তবে কিছু কিছু সেট এ ইহা দেখতে সোনালী রং এর হয়ে থাকে,বোতল আকৃতির এবং দুই পিন বিশিষ্ট।

R.T.C কাজ ও মাপার নিয়মঃ-Mobile সেট এ সময় ও তারিখ ঠিক রাখা। ইহা নষ্ট হয়ে গেলে মোবাইল সেট এর তারিখ ও সময় ঠিক থাকবে না। x10 রেখে মাপতে হবে,ভাল থাকলে কোন মান দেখাবে না। নষ্ট হলে যে কোন মান দেখাবে।

Charging Ic:

ইহা দেখতে সাধারনত কালো রং এর হয়ে থাকে,৮ থেকে ১৬ পিন বিশিষ্ট। Charging ic এর চারপাশে বড় বড় resistor,Diode,Coile ইত্যাদি থাকতে পারে।
Charging Ic ইহার কাজ ও নষ্ট হলে বুঝার উপাইঃ-ইহা চার্জার থেকে 6-10v নিয়ে 3.6v ব্যাটারীতে সরবারাহ করাই হল এর কাজ। Charging ic নষ্ট হলে মোবাইল সেট এ চার্জ হবে না। Avometer Selector Dcv10 রেখে মাপতে হবে। চার্জার মোবাইলে লাগিয়ে, Battery connector এ মিটারে তার দিয়ে ধরব। তখন মিটারে যদি ভল্টিজ দেখাই তাহলে বুঝব আইসি ভাল আছে,নষ্ট হলে কোন Voltage দেখাবে না।

Charging Resistor:

Charging Ic এর পাশে যে বড় Resistor থাকে সেটাই হল Charging resistor. অতিরিক্ত চার্জ কন্ট্রোল করাই হল চার্জিং রেজিস্টর এর কাজ।
মাপার নিয়মঃ-Avometer Selector x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে যে কোন মান দেখাবে। নষ্ট হলে কোন মান দেখাবে না।

Back-up Battery:

ইহা দেখতে ঘড়ির ব্যাটারীর মত। Back-up Battery এর কাজ হচ্ছে মোবাইল সেট এর সময় ও তারিখ ঠিক রাখা। ইহা সাধাতনত 2.5v হয়ে থাকে। ইহা নষ্ট হয়ে গেলে মোবাইল সেট এ তারিখ ও সময় ঠিক থাকবেনা। Dcv10 এ রেখে মাপতে হবে,ভাল থাকেলে সর্বনিম্ম 1.5v দেখাবে। নষ্ট হলে কোন ভোল্টেজ দেখাবে না।

Charging Diode:-

Mobile এর সব সেটে চার্জিং আইসি ব্যবহার করা হয় না,এর পরিবর্তে Normal Diode বা Step-up Diode ব্যবহার করা হয়ে থাকে। চার্জ কন্ট্রোল করাই হল ইহার কাজ। নষ্ট অথবা un-solder হয়ে থাকলে ব্যটারীতে চার্জ হবে না।

U.E.M Ic :

দেখতে সাধারনত বর্গাকার এবং কালো রং এর হয়ে থাকে। U.E.M ic এর চারপাশে প্রচুর পরিমানে capacitor,resistor দেয়া থাকে। ইহা সাধারনত C.P.U থেকে একটু বড় হয়ে থাকে।
U.E.M আইসির কাজঃ-Charging ic,Audio ic,Power ic,Speaker,Ringer,Microphone,Vibrator ইত্যাদি Control করাই হল ইহার কাজ।
U.E.M ic নষ্ট হয়ে গেলে Speaker,Ringer,Microphone,Vibrator ভাল থাকা সত্তেও কাজ করবে না।

Mobile Servicing Training Courses -8 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৮]

আজ আবার হাজির হলাম আপনাদের সামনে ।আজ মোবাইল সার্ভসিং কোর্স এর ৮তম পোস্ট ।আশা করি আপনারা ভাল আছেন । ত চলুন শুরু করি ।

Control Section :

ইহা সাধারনত পাওয়ার সেকশন ও নেটওয়ার্ক সেকশন এর মাঝে থাকতে পারে।control section এর আইসি গুলো সাধারনত কালো রং এর হয় এবং একত্রে থাকে।কন্ট্রোল সেকশন এর মাঝে সাধারনত যে সকল আইসি থাকে-C.P.U, Audio ic,Ram,Romইত্যাদি।

চিত্র কন্ট্রোল সেকশন


C.P.U:-ইহা দেখতে বর্গাকার ও কালো রঙ এর।মাদার বোর্ড এর দিতীয় বড় আইসি হচ্ছে এটি।C.P.U এর কাজ হচ্ছে সম্পুর্ণ মাদার বোর্ডকে Control করা।C.P.U নষ্ট বা un-solder হয়ে থাকলে, Mobile set এ পাওয়ার আসবেনা,Sim Card,Keypad কাজ করবেনা।এ ছাড়াও Network সমস্যা,Display সমস্যা,SoftwareProblem ইত্যাদি এ সকল সমস্যা এই C.P.U এর কারণে হয়ে থাকে।
C.P.U সাধারনত পরিবর্তন করা যায় না।

Audio Ic:Audio ic হচ্ছে একটি ইলেক্ট্রনিক আইসি যা Audio signal control বা নিয়ন্ত্রনের মাধ্যমে শব্দের আদান-প্রদানে সহায়তা করে থাকে ।ইহা সাদারনত ৪৮-৬০ পিন এর হয়ে থাকে।দেখতে বর্গাকার ও কালো রং এর এবং চারদিকে পিন বিশিষ্ট হয়ে থাকে ।

Audio ic এর কাজ ও নষ্ট হলে বুঝার উপাইঃ-

ইহা Speaker,Ringer.Microphone,Audio signel control করে থাকে।অডিও আইসি নষ্ট হলে কথা শুনা যায় না।অর্থাৎ শাব্দের আদান-প্রদান বন্দ হয়ে যায়।এছাড়াও ইহা নষ্ট হয়ে গেলে mobile set এর network থাকে না ।Speaker,Ringer,Microphone ঠিক থাকার পরও যদি কথা না শুনা যায় অর্থাৎ শব্দের আদান-প্রদান বন্দ থাকে,তবে বুঝতে হবে Audio icনষ্ট।
Ram ওRom :Ram ও Rom হচ্ছে একটি মেমোরি ডিভাইস।Ram এর অর্থ হচ্ছে Random Access Memory.আর Rom  এর অর্থ হচ্ছে Red Only Memory.এই দুটি আইসি সাধারনত C.P.U এর পাশে থাকে।কিছু কিছু সেটের আইসির গায়ে Flash কথাটি লেখা থাকে,সেটাই হচ্ছে Rom এবং এর পাশেরটা হচ্ছে Ram.এই দুটি আইসি সব সময় পাশাপাশি থাকে।

Ram ও Romএর কাজঃ-

  • Ram অস্থায়ী ভাবে Data collection করে থাকে।আর Rom স্থায়ী ভাবে Data collection করে।
  • Ram নষ্ট হলে অস্থায়ী ডাটা গুলো মুছে দেয় এবং Network থাকে না।
  • Rom নষ্ট হলে স্থায়ী ডাটা গুলো মুছে দেয় এবং Power ও Network দুটোই থাকে না ।
N:B Ram ও Rom নষ্ট হলে software দিয়ে সমস্যা সমাধান করতে হবে।

                       Extra Knowledge

  • সেট on/off হতে যদি সমস্যা করে তাহলে switch পরিবর্তন করব।
  • Set Death হয়ে গেলে প্রথমে Batteryচেক করব,তারপর ব্যটারী কানেক্টর ভাল করে চেক করতে হবে।
  • Keypad hang হয়ে গেলে কিপেডের নিচে একটা পাতা থাকে(কিপেড পাতা) সেটা আমরা পরিস্কার অথবা পালটিয়ে দিব ।
  • Call করার মাঝে বা কথা বলার মাঝখানে সেট off হয়ে যাই তাহলে আমরা বুঝব Batteryআয়ু শেষ ।
  • কল করার শুরূতে যদি পাওয়ার অফ হয়ে যায় তাহলে Battery connector লুজ ।
  • আমি শুনি কিন্তু অপর প্রান্ত শুনতে পায় না Microphone নষ্ট ।
  • অপর প্রান্তে আমার কথা শুনে কিন্তু আমি শুনিনা Speaker খারাপ ।
ভাল থাকবেন সবাই আবার দেখা হবে আগামি টিউনে 

Mobile Servicing Training Courses -7 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৭]

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । আজ আলোচনা করব মোবাইলের নেটওয়ার্ক সেকশন নিয়ে । আসুন শুরু করি-

Network Section

Network Section সাধারনত যে সকল আইসি থাকে তার মাঝে-
  • Antenna Swith
  • P.F/R.F ic
  • Capacitor
  • Coupler
  • Rx,Tx Line
  • Antenna

Network section চেনার উপাইঃ-


ইহা সাধারনত Mobile set এর মাদার বোর্ড এর উপরের অংশে থাকে।Network section এর বেশির ভাগ parts গুলা মেটাল কালার হয়ে থাকে । যে সেকশনে মেটাল কালার parts বেশি পাওয়া যাবে ধরে নিতে হবে সেটাই Network section. ক্ষেত্র বিশেষে একই রকম না ও হতে পারে ।

Antenna :

যে যন্ত্রের সাহায্যে ইলেকট্রনিকেল সিগন্যালকে ধরে রাখতে পারে এবং ছেড়ে দেয় তাহাই হচ্ছে Antenna. মোবাইল সেট এ সাধারনত দুই ধরনের antenna ব্যবহার হয়ে থাকে।
  • Indoor Antenna
  • Out-door Antenna
Indoor antenna:- ইহা মোবাইল সেট এর ভিতরের অংশে থাকে,তাই এই antenna কে দেখা যাই না ।
চিত্র ইনডোর এনটেনা

Out-door antenna:- ইহা মোবাইল সের এর বাহিরের অংশে থাকে,তাই এই antenna কে দেখা যায় ।

Antenna Switch:

ইহার কাজ হচ্ছে Incoming ও Outgoing Signal কে controll করা । ইহা সাধারনত ৬থেকে ১৬ পিন বিশিষ্ট হয়ে থাকে ।এর গায়ের উপর rx/tx বা ant লেখা থাকবে,যদি লেখা না থাকে তাহলে এর গায়ে একাধিক ছিদ্র থাকবে । তবে বর্তমানে অনেক সেট এ Antenna Switch ব্যবহার করা হয় না ।
নিচে চিত্রে দেখুন


P.F/R.F :-P.F হচ্ছে (Power Frequency) আর R.F (Radio Frequency) ইহা দেখতে আয়তকার ও মেটাল কাভার যুক্ত হয় ।আবার ইহা কালো রং এর হয়ে থাকে ।যদি মেটাল কাভার যুক্ত হয় তাহলে এর গায়ের উপর P.F কথাটি লেখা থাকবে ।আর যদি কালো রং এর হয় তাহলে এর গায়ে R.F লেখা থাকে ।ইহা সাধারনত এন্টিনা সুইচ এর কাছে থাকে ।এর কাজ হচ্ছে 900-1800 Hz ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা ।P.F/R.F নষ্ট হলে অনেক সময় সেট এ পাওয়ার থাকে না এবং সেট এ Network থাকে না ।
চিত্র পিএফ/আরএফ

Coupler: Coupler দেখতে সাদা বা ধুসর রং এর হয়ে থাকে ।৬থেকে ৮পিন বিশিষ্ট ।coupler এর কাজ হচ্ছে দুই পার্টসের মধ্যে সম্পর্ক স্থাপন করা ।x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে উভয় পাশে 0hm দেখাবে নষ্ট হলে কোন মান দেখাবে না
চিত্র

Rx,Tx Line: এই লাইনগুলি এনটেনা থেকে মোবাইলের ভিতর প্রবেশ করে থাকে ।এই লাইন দিয়েই সিগনাল আদান প্রাদান হয় ।
চিত্র

Mobile Servicing Training Courses -6 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৬]

আসসালামু আলাকুম ।আশা করি সবাই ভাল আছেন । আজ আবার আপনাদের সামনে হাজির হলাম ।এত দিনে আশা করি আপনারা মোটামোটি কিছু একটা ধারনা আপনারা পাইছেন ।আজ আমি আপনাদের মোবাইল নিয়ে বলব । ত চলুন শুরু করি-

Mobile Section:

Mobile এ সাধারনত বডি,কেসিং,ব্যটারি,Display,P.C.B Board (পিনটেট কপার বোর্ড)বা মাদার বোর্ড থাকে ।

চিত্র মাদার বোর্ড

মাদার বোর্ড সাধারনত তিনটি ভাগে ভাগ করা যাই-

  • Network Section
  • Control Section
  • Power Section
চিত্রে দেখুন সেকশন
আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামি টিউনে সেই নাগাদ সবাই ভাল থাকবেন

Mobile Servicing Training Courses -5 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৫]

Diode:

Diode এর কাজ হচ্ছে AC কে DC করা বা বিদ্যুতকে এক মুখি করা। Diode সাধারনত তিন প্রকার-
  • Normal Diode
  • Genear diode
  • Stepup diode
Normal Diode সাধারনত কালো রং এর হয়ে থাকে,দুই পিন বিশিষ্ট।এর এক পাশে সাদা বা যে কোন দাগ দেয়া থাকতে পারে।এর গায়ের উপর “U” আকৃতির ভাঙ্গা দাগ থাকতে পারে।
Avometer Selector x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে এক পাশে মান দেখাবে। নষ্ট হলে মান দেখাবে না ।

Genar Diode:চেনার উপায়ঃ-ইহা সাধারনত কালো রঙ এর হয়ে থাকে।ছয় পিন বিশিষ্ট,এর গায়ের এক পাশে সাদা বা যে কোন দাগ থাকতে পারে।এর ৩ নং পিন output থাকে এবং ৪নং পিন input থাকে।
Stepup Diode:-চেনার উপায়-ইহা সাধারনত কালো রঙ এর হয়ে থাকে,ছয় পিন বিশিষ্ট।এর ৩পিন output থাকে এবং ৩ পিন input থাকে।
Ganar Diode & Stepup Diode মাপার নিয়মঃ
-Avomiter selector Dc V10 এ রেখে,মাদার বোর্ডে চার্জার লাগিয়ে,মিটারে নেঘেটিভ প্রান্ত গ্রাউন্ড রেখে মাপতে হবে।ভাল থাকলে মান দেখাবে নষ্ট হলে দেখাবে না।
Coil: Coil এর কাজ হচ্ছে বিদ্যুতকে হালকা বাধা প্রদান করা।ইহা সাধারনত কলো রঙ এর হয়ে থাকে, এর গায়ের দুপাশে সাদা বা সিলভার রঙ এর দাগ দেয়া থাকে।ক্ষেত্র বিশেষ coil অন্যান্য কালার ও হয়ে থাকে।
Coil মাপার নিয়মঃ-Avomiter x10 রেখে মাপতে হবে ভাল থাকলে 0.ohm দেখাবে,নষ্ট হলে কোন মান দেখাবে না
Resistor:- এর কাজ হচ্ছে বিদ্যুতকে বাধা প্রদান করা।ইহা কালো বা নীল রঙ এর হয়ে থাকে,এর গায়ে voltage লেখা থাকে।Mobile এর অন্যান্য পার্টস এর তুলনায় রেজিস্টার পাতলা হয়ে থাকে।
Resistor মাপার নিয়মঃ-Avometer x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে মান দেখাবে নষ্ট হলে দেখাবেনা .

Mobile Servicing Training Courses -11 মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-১১]

আসসালামু আলাইকুম ।সবাই কেমন আছেন ? আজ আবার আপনাদের সামনে হাজির হলাম মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স এর নতুন আরেকটি টিউন নিয়ে ।  আজ মোবাইলের...